1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে “প্রবাসবন্ধু ফোরাম”র ত্রৈমাসিক সভা: নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে “প্রবাসবন্ধু ফোরাম”র ত্রৈমাসিক সভা: নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন) (প্রত্যাশা-২) এর মানবিক সংগঠন “প্রবাসবন্ধু ফোরাম”র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ ফেরত কর্মীদের পুনরেকত্রিকরণের মাধ‍্যমে পুনর্বাসন, কর্মসংস্থান, চিকিৎসাসহ নানাভাবে ঘুরে দাঁড়ানোর মানবিক সহায়তাদানের ওই সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১২ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার পৌরএলাকায় বারেরা ব্র্যাক ইমেগ্রেশন প্রত‍্যাশা-২ এর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় “প্রবাস বন্ধু ফোরাম” উপজেলা সভাপতি মো. সাদেক খান মেম্বারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্র‍্যাক ইমিগ্রেশনের সেক্টর স্পেশালিস্ট সাইকো সোশাল কাউন্সিলর আজরা মাসুমা। এছাড়াও আলোচনায় অংশ নেন বারেরা ব্র্যাক ইমেগ্রেশন প্রত‍্যাশা-২ এর কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার আয়শা সিদ্দিকা, দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ইউপি সদস‍্য, মুন্না মেম্বার, মো. আব্দুল গফুর মেম্বার, মো. জামাল মেম্বার, মো. আমিনুল ইসলাম মেম্বার, মো. বাবুল মেম্বার, মো. আব্দুল মতিন, ইউপি সদস‍্য হাসিনা আক্তার, সাহানা বেগম, বিউটি আক্তার, মাদ্রাসা শিক্ষক শেখ মো. আব্দুল কাদের প্রমুখ।

সভায় অবৈধ পথে বিদেশ যাওয়ার নানান কুফল, বিদেশে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্থদের নানান সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোকপাতসহ প্রবাস বন্ধু ফোরামের কার্যক্রমের গতি বৃদ্ধি লক্ষ্যে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD