1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ঈদুল ফিতরের নামাজে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ মুসল্লিতে ঢল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ঈদুল ফিতরের নামাজে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ মুসল্লিতে ঢল

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৩৮৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় এবছর ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাতে বিপুল সংখ্যক মানুষ ঈদের নামাজে অংশ নিয়েছে। ২২ এপ্রিল ঈদের নামাজ পূর্ব নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৮টায়। কিন্তু নামাজ পড়তে আসা মানুষ সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ পৌছে দেখা গেছে ঈদগাহ মাঠ সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। তীব্র তাপদাহ উপেক্ষা করে ঈদগাহ মাঠে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ ঈদগাহের আশের পাশের রাস্তায় নামাজ পড়েছে। এ বছর পরিস্থিতি অনুকূলে থাকায় এবং নগরীর বিভিন্ন এলাকার মানুষ ঈদগাহ সমূহে ঈদের নামাজ এতো মানুষের সমাগম হয়েছে বলে মনে করছেন অনেকেই। ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজে ইমামতি মোনাজাত পরিচালনা করেন ক্কারী মাওলানা মোহাম্মদ ইবরাহিম। নামাজ শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামিম আলম। নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে একে অপরের সাথে কুলাকুলি ও কুশল বিনিময় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন । সারাদেশের ন্যায় কুমিল্লা জেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD