1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১ লাখ টাকা ছিনতাই পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধে খুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১ লাখ টাকা ছিনতাই পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধে খুন

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মো. আনোয়ার হোসেন নয়ন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত অনুমান এগারোটায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফেরার পথে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা রাস্তার মাথা এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নয়ন একই ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। তিনি গাংরা রাস্তার মাথা এলাকার পান ও জুতা ব্যবসায়ী ছিলেন। ধারণা করা হচ্ছে, সম্পত্তি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। বুধবার (০৬ মে) বিকালে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ব্যবসায়ী আনোয়ার হোসেন নয়ন মঙ্গলবার রাত অনুমান ১১টায় উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা জামে মসজিদের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দ্বারা তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। সস্ত্রাসীরা তার কাছে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তার শোর-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নয়নের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রেরণ করা হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD