1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে’ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে’

  • প্রকাশিতঃ রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।। 

নানা কর্মসূচী ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। রোববার (৩ মে) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ‘সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা’র উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল— “শান্তিময় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সাংবাদিকতা”।

অনুষ্ঠানে আলোচনা সভা, অসুস্থ ও প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়া মাহফিল এবং অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার ৮ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে সাংবাদিকতার নতুন চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর অপব্যবহারের মাধ্যমে বর্তমানে বিশ্বজুড়ে তথ্য কারসাজি এবং সাংবাদিকদের ওপর অনলাইন হয়রানি বাড়ছে। বিশেষ করে বাংলাদেশে ভুয়া ফটো কার্ড তৈরি করে ফেসবুকে গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। বক্তারা এসব অপপ্রচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও অভিমত ব্যক্ত করেন যে, অবাধ মুক্তচিন্তা ও মতপ্রকাশের অধিকার একটি মৌলিক মানবাধিকার। ডিজিটাল নিরাপত্তা আইনের (DSA) মতো আইনগুলো সাংবাদিকতায় ভীতির পরিবেশ তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি দূর করতে সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক (সাবেক আহ্বায়ক) ও দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা এবং সিনিয়ির সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপস। সভায় আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মীর সাহালম, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী উল হক সোহাগ,দৈনিক প্রথম আলো কুমিল্লা ব্যুরো প্রধান আবদুর রহমান।
কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, আর টিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, গোমেতি পত্রিকার সম্পাদক মোবারক হোসেন,দৈনিক শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান,দৈনিক আমার দেশ দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুর রহমান তরুন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন: এবিএম আতিকুর রহমান বাশার (কালের কণ্ঠ), মোঃ আকতারুজ্জামান (দৈনিক আজকের পত্রিকা), শাকিল মোল্লা (দীপ্ত টিভি), মাসুদ আলম (এখন টিভি), এম এ হাসান (আমার দেশ), মোঃ ইসতিয়াক আহমেদ (সময় টিভি), সোহাইবুল ইসলাম সোহাগ (এশিয়া পোস্ট) এবং জাহিদ হাসান নাইম (কুমিল্লার জমিন)।

এছাড়া ২০২৫ সালের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার জন্য ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন এবং লায়ন্স ক্লাব কুমিল্লার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক নেতা আবদুল আউয়াল সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সহ সভাপতি ভোরের কাগজের জেলা প্রতিনিধি জানে আলম দুলাল, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, যুগান্তরের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার ,সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল বাশার খান , মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, বৈশাখী টিভি কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টি,দৈনিক কুমিল্লার জমিনের প্রতিনিধি শাসুল আলম রাজন,বিজয় টিভির জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম ম্যাক রানা , ফটো সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি,এক্সপ্রেস বাংলার প্রতিনিধি সাইদুর রহমান সোহাগ, দৈনিক সমাচার এর প্রতিনিধি আলমগীর হোসেন , দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি এটিএম মাজহারুল ইসলাম, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন,ভোরের কলাম এর সাংবাদিক মোঃ ইয়াসিন,যমুনা টিভি ক্যামেরা পার্সন জিহাতুল ইসলাম শাকিব,দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি এম এ খায়ের ইমন, অপরাধ বিচিত্রার প্রতিনিধি বিল্লাল হোসেন. সাংবাদিক ফরহাদ ভূইয়া সহ আরো অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD