1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীতে ঈদের রাতে ভয়াবহ আগুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নগরীতে ঈদের রাতে ভয়াবহ আগুন

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৩৮৬ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।। কুমিল্লায় ঈদের দিন রাত শনিবার ( ২৩ এপ্রিল) সাড়ে ১০ টার দিকে নগরীর তেলিকোনা এলাকার ১৭ নং পয়ার্ডের গোবিন্দ পুকুর পাড়ের একটি কার্টনের গুদামে ভয়াবহ আগুন লাগে। ওই গুদামে শুধু খালি কার্টন থাকার কারণে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে আশেপাশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পরে। কুমিল্লা ফায়ার সার্ভিস বাগিচাগাঁও এর সিনিয়র এসিস্ট্যান্ট অফিসার মো. বজলুর রশিদ জানান, আমরা আগুন লাগার খবর পাওয়ার সাথে ২ মিননিটের মধ্যে রেডি হয়ে ৩ মিনিটের মধ্যে আগুন লাগার ঘটনাস্থলে এসে পৌঁছাতে পেরেছি। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের মোট ১৫ জন কর্মী মাত্র ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। একটি কার্টনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিসের থেকে আগুণ লাগছে এমন প্রশ্নের জবাবে বজলুর রশিদ বলেন, আমরা প্রাথমিল ভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। অনুসন্ধানে আসল ঘটনা জানা যাবে। প্রা ৬ টি ঘর পুড়েছে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায় নি। তদন্ত সাপেক্ষে সব জানা যাবে। তিনি বলেন, আমরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা নিয়োজিত। জনগনে জানমাল হেফাজতের জন্য নিয়োজিত আছি বিধায় আমাদের কোন ছুটি নেই কিন্তু মানুষকে বাচানো তার শেষসম্বল পুড়ে যাচ্ছে জীবনের ঝুকি নিয়ে তাদের জানমাল বাচাতে পারলে তৃপ্তি ও মনে সুখ পাওয়া যায়। এসময় খবর পোয়ে সাথে সাথে ছুটে আসেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আ্যাডভোকেট শওকত আকবর,সংরক্ষিত মহিলা কাউন্সিলর নেহার বেগম এরপর আসেন ১৭ ওয়ার্ডের কাউন্সিলর হানিফ মাহমুদ প্রমূখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD