1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

নেকবর হোসেন

‘সুস্থ শ্রমিক, দক্ষ হাত’ – নতুন দিনের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে এ উপলক্ষে নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন , আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মোহাম্মদ আবুল বাসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান ভূঁইয়া এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশের নিরাপত্তা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD