1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মে দিবসে লাকসামে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মে দিবসে লাকসামে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম।। 

মহান মে দিবস উপলক্ষে লাকসাম উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার লাকসাম উত্তর বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে শ্রমিক দিবসের র‍্যালি বের দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্য আবুল কালাম এমপি লাকসামে সকল ধরনের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন। এছাড়াও লাকসাম বাজারের যানজট নিরসনে শ্রমিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব পালনের আহবান জানান।
লাকসাম পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ বাবুল মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক রাফসান ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌরসভা বিএনপি, শ্রমিকদলসহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD