1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের বৈষয়িক ও আখেরাতের কল্যাণে কাজ করে -ডক্টর ছিদ্দিকী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের বৈষয়িক ও আখেরাতের কল্যাণে কাজ করে -ডক্টর ছিদ্দিকী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের বৈষয়িক ও আখেরাতের কল্যাণে কাজ করে। আর অন্যান্য শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের শুধুমাত্র বৈষয়িক কল্যাণে কাজ করে।
শুক্রবার মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা ও উপজেলা আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী শেষে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের প্রায় ৬ কোটি লোক শ্রমিক। দেশের উন্নয়নে যাদের ত্যাগ-শ্রম-ঘাম বেশী, ওই শ্রমিক শ্রেণী সবসময় শোষিত হয়ে আসছে। তারাই সমাজের সুবিধাবঞ্চিত, নিগৃহীত হচ্ছে। মানব রচিত বিধান দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়; একমাত্র মহান আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যমে এর সমাধান সম্ভব।
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও পতাকায় শোভিত, শ্রমিকদের বিভিন্ন দাবী আদায়ের স্লোগানে মুখরিত বর্ণাঢ্য র‍্যালীটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে বের হয়ে দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে শ্রমিক সমাবেশে মিলিত হয়।
লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাষ্টার একেএম শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাঈন উদ্দিনের পরিচালনায় শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এবং কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার, লাকসাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি দেলোয়ার হোসেন আর্মি, উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম। এ সময় লাকসাম উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD