1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম।।

পারিবারিক কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কুমিল্লার লাকসামে কৃষক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের এই কংগ্রেসটি সম্পন্ন হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান।
উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম। কুমিল্লা। আরো বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোঃ শাহিনুর রহমান, কৃষক প্রতিনিধি মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হবে। বর্তমান যুগে কেবল নিজের চাহিদা মেটানোর জন্য কৃষি কাজ করলে চলবে না। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের চাহিদা পূরণ করে কীভাবে বিদেশে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সে বিষয়ে উপস্থিত ১০০ জন প্রতিনিধিকে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD