1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার এস,এ,সরকারি কলেজ ক‍্যান্টিন উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার এস,এ,সরকারি কলেজ ক‍্যান্টিন উদ্বোধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ।। 

কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ক‍্যানিটিনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের দ্বিতল ভবনে ওই ক‍্যানটিন উদ্বোধন করেন, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ‍্যক্ষ অধ‍্যাপক মো. আহসান পারভেজ।

এ সময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী আলহাজ্ব মো. ছিদ্দিকুর রহমান আমীন, এস,এ সরকারি কলেজের সহযোগী অধ‍্যাপক মোহাম্মদ জহির উদ্দিন, মো. সাহেদ ইকবাল চৌধূরী, প্রভাষক জসিম উদ্দিন, মো. মিনহাজুর রহমান, মো আফজালুর রহমান, মো. ইয়াছিন, মো. রাসেল আল মামুন, মোসাঃ সুমনা রহমান সুমি, রাজীব রায় প্রমূখ।
এ সময় কলেজ ক‍্যান্টিন পরিচালক “মা-মেয়ে রান্না ঘর”র স্বত্বাধিকারী হুরবানু আক্তার পলিসহ শিক্ষার্থী শিক্ষক, ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনের পূর্বে মিলাদ ও দোয়া পাঠ করেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো. ছিদ্দিকুর রহমান।

পরে কেক কাটার মধ‍্য দিয়ে এবং ফিতা কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন কলেজ অধ‍্যক্ষ।

শিক্ষার্থী আল আমিন ও রেবেকা সুলতানা বলেন, আমরা ক‍্যান্টিনের অভাবে ক্ষুধার্ত থেকে বাড়ি ফিরতে হত, এখন আর সেই সমস‍্যা থেকে মুক্তি পেয়েছি।

প্রভাষক মো. মিনহাজুর রহমান ও মোসাঃ সুমনা রহমান সুমি বলেন, শিক্ষকরা হোটেল রেস্তোরায় যেয়ে দুপুরের লাঞ্চ বা নাস্তা করার আনন্দিত থেকে এখন কলেজ ক‍্যাম্পাসে খাবার খেতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি। “মা-মেয়ের রান্নাঘর” ঘরোয়া পরিবেশে আমাদের সেই খাবার ঘাটতি পুরন করেছে।

কলেজ ক‍্যান্টিন উদ্বোধনকালে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ অধ্যক্ষ অধ‍্যাপক মো. আহসান পারভেজ’ বলেন, ঐতিহ‍্যবাহী দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজটির ইন্টারমিডিয়েট শাখা থেকে আনার্স শাখা পর্যন্ত প্রায় ২ হাজার ৫ শতাধিক শিক্ষার্থী, ৪২ জন শিক্ষক এবং ২২ জন কর্চারি রয়েছেন।

এতো দিন ক‍্যানিটিন না থাকায় ক্ষুধার্ত ছাত্র, শিক্ষক, কর্মচারীগন ভোগান্তিতে ছিলেন। আজ থেকে আমাদের এ কলেজটি খাদ‍্য নিরাপত্তা দানে আবদ্ধ হলো।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD