1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম

কুমিল্লার লাকসাম পৌরসভা জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার বাছাইকৃত কর্মীদের নিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি লেকচারার মাওলানা শহিদ উল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে
উদ্বোধনী বক্তব্য রাখেন, পৌর আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
শিক্ষা শিবিরে ‘আর্দশ কর্মীর গুনাবলী’ বিষয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট।
আখেরাতের সফলতাই চুড়ান্ত সফলতা শীর্ষক আলোচনা করেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
‘আনুগত্য, পরামর্শ, এহতেছাব’ বিষয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুস ছাত্তার।
‘দাওয়াতী দ্বীনের গুরুত্ব ও দায়ীর বৈশিষ্ট’ বিষয়ে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. শফিকুল আলম হেলাল।
কর্মীদের মানোন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন, শ্যামপুর থানা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রব ফারুকী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
সংগঠন পদ্ধতি বইয়ের আলোচনা করেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
সুরা আল মুমিনুন ১-১১নং আয়াতের দারসুল কুরআন পেশ করেন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হাসেম মোল্লা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD