1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ট্রাক্টরের চাকা বিস্ফোরণে চালক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ট্রাক্টরের চাকা বিস্ফোরণে চালক নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হাওয়া দেওয়ার সময় ট্রাক্টরের চাকার বিস্ফোরণে মো. শিপন (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ) সকাল পৌনে ১০টায় উপজেলার চরবাকর এলাকায় জাকির হোসেনের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপন নিজেই ট্রাক্টরের চাকার হাওয়া দিতে গিয়ে হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ট্রাক্টরের চাকার হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে চালক নিহত হয়েছে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন আমাদের একটি টিম ঘটনাস্থলে আছেন। তারা নিহতের পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব‍্যবস্থা নেবেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD