1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে তেলবাহী পদ্মা ট্রাম লড়ি থেকে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে ২ চোরাকারবারী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে তেলবাহী পদ্মা ট্রাম লড়ি থেকে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে ২ চোরাকারবারী আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লার দেবীদ্বারে ”তেলবাহী পদ্মা ট্রাম লড়ি” থেকে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে ২ চোরাকারবারীকে আটক করে শুক্রবার বিকেল পৌনে ৩ টায় কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় ‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের
দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ‘দিবানিশী হোটেলের’ পশ্চিম পাশের মহসীনের দোকানে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া এবং এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল টহলরত পুলিশ ঘটনাস্থলে যেয়ে “চট্রগ্রাম মেট্রো- ঢ-৪১-০০২৭ নং “পদ্মা কোং লিঃ এর একটি ট্রাঙ্ক লড়ি” থেকে পাইপের মাধ‍্যমে প্লাস্টিকের ড্রামে ডিজেল পোড়ানোর সময় হাতে নাতে ২ চোরকে আটক করেন। এ সময়
পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” চালক পালিয়ে যায়। পুলিশ আরো জানান চোর সিন্ডিকেট চক্রটি তেল ক্রাইসিসের পর থেকে “পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” থেকে এবং বিভিন্ন তেল পাম্প থেকে ডিজেল এনে মজুত রেখে বেশী দামে বিক্রয় করে আসছিল।

আটক তেল চোর সিন্ডিকেট সদস‍্যরা হলেন, মুরাদনগর উপজেলার মুরাদনগর গ্রামের রেনু মেম্বারের ছেলে শাহীন মিয়া (৪৮) ও দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল (৩০)কে আটক করা হয়। এসময় পৌর এলাকার মীর্জানগর গ্রামের পিতা অজ্ঞাত “পদ্মা কোং লিঃ এর ট্রাঙ্ক লড়ি” চালক মোরশেদ আলম পালিয়ে যায়।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক শাহীন, জুয়েল ও পলাতক মোরশেদকে অভিযুক্ত করে বেশীদামে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারী ও মজুতধারী’র ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ‍্যাক্ট ২৫(১) ধারায় থানায় মামলা দায়ের করেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অভিযানে একটি প্লাস্টিক ড্রামে ২ শত লিটার এবং প্লাস্টি ছোট ৩টি কন্টেইনারে ৭০ লিটার ডিজেল এবং দোকানে তল্লাসী চালিয়ে আরো ৩ টি প্লাস্টিক কন্টেইনারে ৭০ লিটারসহ ৩৪০ লিটার ডিজেল এবং “পদ্মা কোং লিঃ এর একটি ট্রাঙ্ক লড়ি” উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক আদালতে চালান করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD