1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে অকটেন নিয়ে দ্বন্দ্বের জেরে আগুন: দগ্ধ যুবকের ৬ দিন পর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে অকটেন নিয়ে দ্বন্দ্বের জেরে আগুন: দগ্ধ যুবকের ৬ দিন পর মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় অকটেন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে প্লাস্টিক ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ এক যুবকের ৬ দিন পর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন যুবক দগ্ধ হন এবং দুটি প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কালাকচুয়া সংলগ্ন শাহদৌলতপুর গ্রামে অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় কারও হাতে থাকা জ্বলন্ত বিড়ির আগুন পাশের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে পড়ে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন দুটি প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় গুরুতর দগ্ধ হন স্থানীয় তিন যুবক—ওহেদ ভুঁইয়ার ছেলে মো. সোলাইমান (৩২), নজরুল ইসলাম নজা’র ছেলে তানভীর হোসেন (১৯) এবং শরীফ মিয়ার ছেলে মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এর মধ্যে তানভীর হোসেন (১৯) চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।
কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান, “আমরা তখন ফ্যাক্টরিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে দৌড়ে বাইরে এসে কোনোমতে প্রাণে বাঁচি। কিন্তু আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। এখন আমরা প্রায় নিঃস্ব।”
এদিকে তানভীরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD