1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির মতবিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সাথে নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান।

নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক ও ইসলামিয়া জেনারেল হাসপাতাল পরিচালক মোহাম্মদ রায়হান মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি সিনিয়র সহ-সভাপতি ও ভূঁইয়া হাসপাতাল চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ভূঁইয়া সেলিম, সহ-সভাপতি ও আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, সাধারণ সম্পাদক ও জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক কামরুল হোসাইন স্বপন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি হাসপাতাল পরিচালক ডাক্তার মেহেদী হাসান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পদ্মা হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ ও ল্যাব ওয়ান ডায়গনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ওয়ালী উল্লাহ সোহাগ, দপ্তর সম্পাদক ও মাতৃছায়া মেটারনিটি ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার চেয়ারম্যান ডাক্তার শাহিন আলম, নির্বাহী সদস্য আস-সিফা ডায়গনস্টিক সেন্টার পরিচালক কাউসার আলম, নাঙ্গলকোট ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক চাঁদ মিয়া মনির, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিচালক নুর আহমেদ, ঢালুয়া মেডিকেল সেন্টার ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান, আলট্রা মডার্ন হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন, এ জি ভূঁইয়া ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক মাইন উদ্দিন, বক্সগঞ্জ ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন, বক্সগঞ্জ প্রাইভেট হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত, শান্তির বাজার ডায়াগনস্টিক সেন্টার পরিচালক আব্দুল হান্নান, নিউরোলজি সেন্টার ম্যানেজার সবুজ আহমেদ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD