1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল-সহ মজুদদার আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল-সহ মজুদদার আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

 

অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজার থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। এসময় আব্দুল জলিল নামে এক মজুদদারকে আটক করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে, নাঙ্গলকোট থানা ওসি আরিফুর রহমান এবং সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি জব্দ করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, জ্বালানি তেল মজুদদার আব্দুল জলিলের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াদিন, বুধবার তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD