1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে ব্যাংকে ডুকে নারী কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে জখম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে ব্যাংকে ডুকে নারী কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে জখম

  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেটে সোমবার দুপুর আড়াইটার দিকে প্রকাশ্যে ধারালো ছুরি দিয়ে এক নারী কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত নারী ব্যাংক এশিয়া বক্সগঞ্জ আউটলেট কাস্টমার সার্ভিস অফিসার রাশেদা আক্তার লাকী। তিনি বক্সগঞ্জ ইউনিয়নের মলংচর গ্রামের মরহুম আলী হোসেনের কন্যা ও পাশ্ববর্তী বাতাবাড়িয়া গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেনের স্ত্রী। আহত লাকি আক্তারের ইক্বরা নামে ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে। নারী ব্যাংক কর্মকর্তার উপর হামলার ঘটনায় অভিযুক্ত আশরাফুল ইসলাম (১৯) বগুড়া সদর উপজেলার চান্দাইল গ্রামের আরমান আলী’র ছেলে। তিনি ঢালুয়া ইউনিয়নের মন্নারা বাজারে কাঠের ফার্নিচার ব্যবসায়ী।

ঘটনার সময় ভুক্তভোগী নারী ব্যাংক কর্মকর্তা রাশেদা আক্তার লাকী কার্যালয়ে একাই ছিলেন। তার সহকারী সুবর্ণা আক্তার ঘটনার ৩০ মিনিট পূর্বে পারিবারিক সমস্যা দেখিয়ে ছুটিতে চলে যান বলে জানা গেছে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত আশরাফুল ইসলামকে আটক করে গণধোলাই দেয়। এসময় খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের এসআই অঞ্জন কুমার নাহা সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়, পরে পরিস্থিতি বেসামাল হওয়ায় থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান-সহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও হামলাকারীকে থানায় নিয়ে আসে।

গুরুতর আহত ব্যাংক কর্মকর্তা রাশেদা আক্তার লাকীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ ও সর্বশেষ অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বক্সগঞ্জ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট স্বত্বাধিকারী আব্দুল আলি সুমন বলেন, কি কারণে এমন ঘটনা ঘটেছে আমার জানা নেই। তবে আমার ধারণা ব্যাংক লুট করতেই এমন নৃশংস হামলা চালানো হয়েছে। আমি এ সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, আহত ব্যাংক কর্মকর্তাকে ঢাকায় নিয়ে গিয়েছে শুনেছি, তার অবস্থা আশংকাজনক। হামলাকারী নাঙ্গলকোট থানা পুলিশ হেফাজতে আছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে হচ্ছে ব্যাংক ছিনতাই করতেই ওই কর্মকর্তার উপর হামলা চালানো হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD