1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল)  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। হাম আক্রান্ত শিশু রায়হান (৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। এ নিয়ে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।

চিকিৎসকরা জানান, গত ১৪ এপ্রিল রাতে হাম-রুবেলার উপসর্গ অতিমাত্রায় জ্বর, কাশি এবং শরীরে প্রচণ্ড র‍্যাশ নিয়ে শিশু রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে, কুমিল্লায় হাম-রুবেলার প্রকোপ ক্রমেই বাড়ছে। মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। শয্যা, মেঝে, বারান্দা ছাড়িয়ে ওয়ার্ডের বাহিরে করিডোরে শিশু রোগীদের নিয়ে স্বজনরা অবস্থান করছেন।
মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, ‘সকালে মারা যাওয়া শিশুটি সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিলো। এছাড়া প্রতিদিনি সংক্রমণের হার বাড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডের নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৬ শিশু। বৃহস্পতিবার ৯৪ শিশু ভর্তি রয়েছে।’
অন্যদিকে, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD