1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম।। 
কুমিল্লার লাকসামে সিএনজি ও পাঁচটি চোরাই ছাগলসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চানগাঁও (আবেদনগর) এলাকার মাওলানা মো. আবু তাহেরের বসতঘরের পাশের ছাগলের ঘর থেকে পাঁচটি ছাগল চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নোয়াপাড়া বাজার সংলগ্ন নোয়াপাড়া জামে মসজিদের পাশে পাকা সড়কে স্থানীয়দের সহায়তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজি ও পাঁচটি ছাগলসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলো- কুমিল্লা কোতোয়ালি এলাকার আড়াইওড়া পালপাড়ার আব্দুল হালিমের ছেলে মো. জনি (২৮) ও ব্রাহ্মণপাড়ার দক্ষিণ চান্দলা বলাখাল এলাকার আহেদ মিয়া মো. বিল্লাল হোসেন (৩৫)।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, জনির বিরুদ্ধে তিনটি এবং বিল্লালের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করলে আসামিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD