1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

দেবীদ্বারে কভার ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে পড়ে সড়কে প্রাণ গেল মা-ছেলের, হাসপাতালে নিহতার বাব- মা, চালক ও অপর এক অজ্ঞাত যাত্রী সামান‍্য আহত হলেও তারা সুস্থ‍্য রয়েছেন বলে জানা যায়।

ঘটনাটি ঘটে বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি সংলগ্নে।

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের
জুতার কারখানার বযাবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম(৩৮) এবং তার ছেলে ইয়ামিন(৬)।

আহতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলুমিয়ার ছেলে এবং নিহতার পিতা মো. তাজুল ইসলাম(৭৩) এবং তাজুল ইসলামের স্ত্রী মিনু আরা বেগম(৬৫), অপর আহত (অজ্ঞাত) এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে সিএনজি চালক জিসান (৩৫)।

 

আহত সিএনজি যাত্রী তাজুল ইসলাম (৭২) জানান, তিনি স্ত্রী, কণ‍্যা, নাতীকে নিয়ে কুমিল্লার ময়নামতি মৃত এক নিকট আত্মীয়ের তিন দিনের দোয়া শেষে ময়নামতি থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন।
এসময় দেবীদ্বারের কাছাকাছি আসার পথে পেছন থেকে একটি কাভার্ড ভ‍্যান ধাক্কা দিলে সিএনজিটি সিটকে পড়ে ধুমড়ে মুচড়ে যায়, আমি এবং অপর এক যাত্রী ও চালক সামনে থাকায় রাস্তায় পড়ে যাই।
ঘটনাস্থলে আমার মেয়ে নিহত হয়, হাসপাতাল নেয়ার পর আমার নাতী মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়নামতি থেকে একটি সিএনজি যোগে ৫ যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে বেলা ৩টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ির সামনে পেছন দিক থেকে পাঠাও কোরিয়ার সার্ভিসের ছোট কাভার্ড ভ‍্যান (ঢাকা- মেট্রো ন-১৭-৯৩০১) পেছন থেকে ধাক্কা দিলে সিএনজি আরোহীরা হতাহত হন। কাভার্ড ভ‍্যানটি পালিয়ে গেলে স্থানীয়রা কংসনগর এলাকা থেকে ধরে এনে পুলিশে দেয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দূর্ঘটনায় নিহত মা’ ছেলের লাশ এবং কাভার্ড ভ‍্যান ও চালক থানা পুলিশের হেফাজতে আছে। হাইওয়ে পুলিশ নিহতের স্বজনরা আসলে ব‍্যাবস্থা নেবে।

মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ(ওসি) মো. আক্তারুজ্জামান জানান, আমাদের একটি টিম দেবীদ্বারে আছেন, তারা বিষয়টি দেখছেন। আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD