1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা'র মতবিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময়

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পঠিত

 

নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নাঙ্গলকোট উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতায় নাঙ্গলকোটের আইনশৃংখলা আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন নাঙ্গলকোট উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় স্থানীয় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের ব্যাপক সুযোগ রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি দৈনিক আমার দেশ ও রূপসী বাংলা প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রাম ও দৈনিক ময়নামতি পত্রিকা প্রতিনিধি কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, প্রেসক্লাব সদস্য দৈনিক দিনকাল ও দৈনিক ডাক প্রতিদিন প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি ত্বোহা হাছান ভূঁইয়া স্বাধীন, সদস্য দৈনিক সমকাল ও ভোরের কলম প্রতিনিধি সাইফুল ইসলাম, ফেইস দ্যা পিপল প্রতিনিধি রাশেদ হোসাইন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মানজারুল ইসলাম শিহাব প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD