1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং পৌরসভার খাল পুনঃখননের উদ্যোগ, পরিদর্শন করলেন এমপি জসিম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং পৌরসভার খাল পুনঃখননের উদ্যোগ, পরিদর্শন করলেন এমপি জসিম

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসীম উদ্দিন বলেছেন, বুড়িচং পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে পূর্বের জলধারা ফিরিয়ে আনা হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বুড়িচং পৌরসভা বাজার এলাকার খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় সারাদেশে খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করে এবং নতুন করে খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। এতে জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

সংসদ সদস্য আরও বলেন, “বুড়িচং পৌরসভার খালটির খননের জন্য ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে। খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং জনগণের ভোগান্তি কমবে।”

খাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD