1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

  • প্রকাশিতঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান, সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন শফিক আহমেদ। অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শফিক আহমেদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সে সময় তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শফিক আহমেদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন স্থানে শোকের ছায়া নেমে আসে। সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD