1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় তিন বাসে আগুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় তিন বাসে আগুন

  • প্রকাশিতঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

 

নেকবর হোসেন।। 

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি পার্কিং করে রাখা ‘রয়েল সার্ভিস’ পরিবহণের তিনটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলো দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে কুমিল্লা নগরীর প্রধান কার্যালয় থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পরিবহণ সংশ্লিষ্টরা জানান, বাস তিনটি দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। সচল না থাকায় বাসগুলো যাত্রী পরিবহণ করত না। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় ব্যবহৃত গ্যাস লাইটার বা দিয়াশলাইয়ের আগুন থেকে এই সূত্রপাত হতে পারে। অন্যদিকে, কয়েকজন বাস হেলপার দাবি করেছেন, তিনটি বাসে একসঙ্গে আগুন লাগা স্বাভাবিক ঘটনা নয়। তারা বিষয়টিকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস মিয়া জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD