1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —–

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৫১ বার পঠিত

 

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

 

সাংবাদিক যোবায়েরের বাবা সাধক ও লেখক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী আর নেই। তিনি ৩১ মার্চ (মঙ্গলবার) বিকেল ৪.৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি, কুমিল্লা আদর্শ সদর উপজেলা কাটাবিল গ্রামের মৃত জুলফিকার আহমেদের বড় ছেলে। এছাড়াও আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী কুমিল্লার যুগ শ্রেষ্ঠ মহান তাপস হযরত শাহ্ সুফি শায়খ উল কোররাহ মাওলানা আবদুস সোবহান আলক্বাদেরী (রহ) মুরিদ ছিলেন।

মৃত্যুকালে রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী স্ত্রী ৪ ছেলেসহ গুণগ্রাহী ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

আগামীকাল ১ এপ্রিল (বুধবার) বেলা ১১টায় কাটাবিল জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন –
আহলে সুন্নাত ওয়াল জমা’আত:
আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মইনুদ্দিন আশরাফী , মহাসচিব ডক্টর আব্দুল্লাহ আল মারুফ।
আহলে সুন্নাত ওয়াল জামাত, কুমিল্লা:
কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী এম এ ওয়াহিদ সাবুরী, উপদেষ্টা আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান আল মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার, দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ্ মোঃ ইউনুছ বখশী সুন্নি আল কাদরী।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট:
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা মাওঃ এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা স উ ম আব্দুস সামাদ। ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী,সহ সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা:
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন।

গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা:
গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলামসহ আরো বিভিন্ন ধর্মীয়, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুম রুহুল আমিন সাবেরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ, মাগফিরাত কামনা এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD