1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত 

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমেনা আহমেদ(৯০)’র রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় প্রয়াত আমেনা আহমেদকে শ্রদ্ধা, ভালোবাসা এবং কফিনে ফুলের শুভেচ্ছায় রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপপরিদর্শক (এসআই) আবু তাহেরে’র নেতৃত্বে একটি বিহগল বাদক দলের করুননসূরে সালাম প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার ভ’মি মো. ফয়সাল উদ্দিন সালাম প্রদান করেন।

 

 

পরে জানাযা শেষে মরহুমকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে প্রতিষ্ঠিত “চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে প্রয়াত স্বামী মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, সাবেক এমপি ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবরের পাশে দাফন করা হয়েছে।
তিনি শনিবার (২৮ মার্চ) সকাল ১১ টা ৪৫ মিনিটে ঢাকা এ্যাভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যাক্তি পর্যায়ে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে এক মাত্র কণ্যা ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমান ও বিপুলসংখ্যক রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আমেনা আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গ্যারিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠা সদস্য সাবেক সংসদ সদস্য, ভাষা সৈনিক ন্যপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী।
প্রয়াত আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে ৫২’র ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে সংগঠক ছিলেন। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি ২০০৮ ইং এবং ২০১৪ ইং সালে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরি কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
জানাযার আগে মরহুমার কফিনে পুষ্পার্ঘ্য অর্পণে উপজেলা প্রশাসন, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, বিশেষ গেরিলা বাহিনী, স্কুল, কলেজসহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।

 

ন্যাপ নেতা শরিফ আহমেদের সঞ্চালনায় প্রয়াত আমেনা আহমেদের কর্মজীবন নিয়ে স্মৃতিচারন করেন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক , প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশকর, প্রবীণ ন্যাপ নেতা মুস্তাকুর রহমান ফুল মিয়া, মো. সিরাজুল ইসলাম, এডভোকেট গোলাম ফারুক, প্রয়াত আমেনা আহমেদের জামাতা মিস্টার এ্যানড্রো, উপজেলা জামাতের আমির অধ্যাপক সহিদুল ইসলাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD