1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাসের ধাক্কায় কুমিল্লায় প্রাইভেট কারের ৫ আরোহী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাসের ধাক্কায় কুমিল্লায় প্রাইভেট কারের ৫ আরোহী নিহত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পঠিত

 

নেকবর হোসেন ।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ একই পরিবারের চারজন থেকে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমেন নিশ্চিত করেছেন যে, ঢাকাগামী ‘স্টার লাইন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত কারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক এবং একই পরিবারের আরও ৪ জন সদস্য প্রাণ হারান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, মাগরিবের আজানের ঠিক ১৫ মিনিট আগে কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে, যাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রাইভেট কারে মৃতরা হলেন: ১) আব্দুল মমিন (৫০), ২) ঝর্না বেগম(৪০), ৩) সাইফ(৭), ৪) লাবিবা(১৮) সকলে একই পরিবারের। সকলের গ্রাম চাতারপাইয়া, থানা সোনাইমুড়ী, জেলা নোয়াখালীসহ হাসপাতালে মৃত্যুবরণ করে এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ প্রাইভেট কার ড্রাইভার জামাল হোসেন (৫২), নিজ বাড়ী-বরিশাল। মোট পাঁচজন মারা গেছে।

প্রাইভেট কারে একই পরিবারের অন্য সদস্য আবরার (১২), পিতা আব্দুল মোমিন, সোনাইমুড়ী, নোয়াখালী শারীরিকভাবে সুস্থ আছে এবং ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

উক্ত ঘটনা সংবাদ পেয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত সহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি শনাক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD