1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - Dainik Cumilla
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাসের ধাক্কায় কুমিল্লায় প্রাইভেট কারের ৫ আরোহী নিহত বরুড়ায় ছেলের বিরুদ্ধে থানায় বাবার অভিযোগ। বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষনের চেষ্টায় কিশোর গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত কুমিল্লায় কুস্তি প্রতিযোগিতা চলাকালে হঠাৎ মাঠে খেলোয়াড়ের মৃত্যু ব্রাহ্মণপাড়া রাস্তার পাশে মুরগির খামার, ভোগান্তিতে হাজার মানুষ কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং দুর্ঘটনা গেটম্যানদের ঘরে মাদকের আলামত

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

নেকবর হোসেন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজনে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লা টাউন হল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।

এরপর কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মু.রেজা হাসান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD