1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ আইনজীবী এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ আইনজীবী এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩১৪ বার পঠিত

 

মারুফ হোসেন:

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন তরুণ আইনজীবী ও সমাজসেবক এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ। ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক কর্মকাণ্ড এবং জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় পর্যায়ে তিনি ইতোমধ্যে একটি গ্রহণযোগ্য ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের পূর্ব খোদাইধূলী গ্রামের এক শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম তাজুল ইসলাম এবং মাতা মনোয়ারা বেগম। পারিবারিকভাবে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় বেড়ে ওঠা শ্রাবণ ছাত্রজীবন থেকেই সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।

শিক্ষাজীবনে তিনি মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি আইন পেশায় আত্মপ্রকাশ করেন এবং বর্তমানে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক, কুমিল্লা শাখার আইন উপদেষ্টা এবং জাতীয় আইন সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) প্যানেল আইনজীবী হিসেবে সাধারণ মানুষের আইনি সহায়তা প্রদান করে যাচ্ছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি প্রগতিশীল আইনজীবী ঐক্য পরিষদের দপ্তর ও অর্থ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুমিল্লা ইউনিটের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

রাজনৈতিকভাবে এডভোকেট শ্রাবণ ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বুড়িচং উপজেলা যুবদল ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।

আইন ও রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এবং “মানবিক বুড়িচং-ব্রাহ্মণপাড়া” নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী। সংগঠনটির মাধ্যমে শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে চলেছেন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ একজন সৎ, মেধাবী ও জনবান্ধব তরুণ নেতৃত্বের প্রতীক। ন্যায়বিচার, আইনের শাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

বুড়িচং উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় জনগণের প্রত্যাশা, তরুণ ও শিক্ষিত এই নেতৃত্ব ভবিষ্যতে বুড়িচং উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD