1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষনের চেষ্টায় কিশোর গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষনের চেষ্টায় কিশোর গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত



মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া কিশোরের নাম জুয়েল মিয়া (১৬)। সে ওই এলাকার দানু মিয়ার ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৫ মার্চ সকালে দেউস এলাকার ওই শিশুকে কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায় জুয়েল। এরপর ঘরের দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে নিজের সন্তানকে খুঁজে না পেয়ে মা প্রতিবেশী এক শিশুর কাছে জানতে পারেন, জুয়েল তাঁর মেয়েকে ঘরে নিয়ে আটকে রেখেছে। তাৎক্ষণিকভাবে শিশুটির মা সেখানে গিয়ে দরজা খোলার অনুরোধ করলে জুয়েল দরজা খুলে দেয়। এ সময় শিশুটির পোশাক উস্কোখুস্কো অবস্থায় দেখতে পান মা।
​ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, ঘটনার পর জুয়েলের স্বজনদের কাছে বিচার চাইলে তাঁরা বিষয়টি আমলে নিতে অস্বীকৃতি জানান। পরে কোনো উপায় না পেয়ে শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করে।
​ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শিশুর মায়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছি। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD