1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৯৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, ইউজিসির চেয়ারম্যান আক্তার হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, এড. কামরুল হাসান, শ্রমিক দলের সভাপতি আবু কাওসার,

প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান হেলাল,

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, সাংবাদিক রেজাউল হক শাকিল,দপ্তর সম্পাদক শরীফ খান আকাশ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক গাজী মুস্তফা কামাল, সাংবাদিক  পারভেজ, সাংবাদিক এম এ মান্নান, জিএম নজরুল ইসলাম, প্রভাষক ইকবাল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোর্শেদ আলম ভূঁইয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও দায়িত্বপূর্ণ পেশা। সমাজের অসঙ্গতি তুলে ধরা, সত্য প্রকাশ করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনেও সমাজের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতারের পূর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাছুম বিল্লাহ। মুনাজাত শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD