1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে হাজার মানুষ রাজপথে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে হাজার মানুষ রাজপথে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের  মানুষ রাজপথে মানব বন্ধন করেছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে ‘কুিমল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ডালকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মানব বন্ধন করেছে।
গ্রামবাসী ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় আধাকিলোমিটার এলাকায় ব্যানার ও ফ্যাস্টুন হাতে নিয়ে ওই দাবীতে মানব বন্ধন করেছে।
মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ি মো. অহিদুর রহমান, আবুল হাসেম লিপু, আবুল হোসেন নিপু, আবুল হাসেম, আব্দুল জব্বার, বেলায়েত হোসেন, আব্দুর রহমান, ওমর ফারুক, মো. ফরিদ উদ্দিন, পুতুল আক্তার, হাসান ইমাম প্রমূখ।
বক্তারা বলেন, ৭ নং এলাহাবাদ ইউনিয়নের অবহেলিত জনপদের গ্রাম ‘ডালকরপাড়া (হাতিমারা) গ্রাম থেকে এলাহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সুযোগ সুবিধা নিতে আসা  জনগোষ্ঠি ও ৮ শত ৮৬ জন ভোটার প্রায় ৫-১০ কিলোমিটার পথ অতিক্রম করে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অথচ জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত ডালকরপাড় (হাতিমারা) গ্রামের অধিবাসীরাই জাফরগঞ্জ বাজারের অধিকাংশ ব্যবসায়িসহ নানা কর্মকান্ডে নেতৃত্বে রয়েছেন।
আবুল হোসেন লিপু বলেন, আমরা নাগরিক সুবিধা পেতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছি। আমাদের গ্রাম থেকে এলাহাবাদ ইউনিয়ন পরিষদে যেতে জাফরগঞ্জ, কালিকাপুর, বেগমাবাদ, লক্ষীপুর, চরবাকরসহ প্রায় ১২টি গ্রামের উপর দিয়ে ১০ কিলোমিটার পথ পেড়িয়ে ইউপি কার্যালয়ে যেতে হয়। অপরদিকে ভাঙ্গা সড়কের উপর দিয়ে ফুলতলী, শুভপুর, মোহাম্মদপুর গ্রাম অথবা খয়রাবাদ গ্রাম দিয়ে যেতে ৫- ৬ কিলোমিটার পথ অতিক্রম করে ইউপির সেবা নিতে হয়।
পুতুল আক্তার বলেন, আমরা গরিব মানুষ, আমার বাড়ির দু’জন দিন কামলা ঈদ উপলক্ষ্যে সরকারি বরাদ্ধের ৪ শত টাকার ১০ কেজি চাউল আনতে যেয়ে ২ শত টাকা অটো ভাড়া দিতে হয়েছে এবং একদিনের কামলা শেষই নয়, ভাঙ্গা সড়কে দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এখন গৃহবন্দী।
মো. আবুল হাসেম বলেন, জাফরগঞ্জ ইউপি কার্যালয় সংলগ্ন ডালকরপাড়া গ্রামের লোকজন এলাহাবাদ ইউনিয়ন পরিষদে যেয়ে জন্ম নিবন্ধন, বয়স্কভাতা, নাগরিক সনদ, সরকারি নানা সুযোগ সুবিধা নিতে দিনের পর দিন দুঃখ-কষ্ট, ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি কাজের জন্য একাধিকবার যেতে হয়, অনেকের কয়েকদিন সময় দিতে হয়, তার উপর যোগাযোগ ব্যবস্থার ভোগান্তির শেষ নেই।
মো. অহিদুর রহমান বলেন, আমাদের বিভিন্ন প্রয়োজনে ইউপি কার্যালয়ে যেতে যতটা কষ্ট এবং সময় ব্যায় করতে হয়, সে কাজটি কুমিল্লা বা ঢাকায় করতেও এতো কষ্ট, সময়, অর্থ ব্যয় করতে হয়না। তাই সরকারের প্রতি জোর আবেদন রাখছি, জনস্বার্থে ৭ নং এলাহাবাদ ইউনিয়নের অবহেলিত জনপদের গ্রাম ‘ডালকরপাড়া (হাতিমারা) গ্রামটিকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত করার জোর দাবী

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD