1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই,  ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই,  ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (১৫ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে উপজেলার সাজঘর সাবের বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি ঔষধ ফার্মেসি ও একটি সেলুন দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার (১৪ মার্চ) রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়ে।

ভোররাতে শফিকুল ইসলাম নাইম নামের এক যুবক মসজিদে ইত্তেকাফে থাকা বাবার জন্য খাবার দিয়ে আসার পথে দোকানে আগুন দেখতে পান। পরে তিনি ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকান দুটির ভেতরে থাকা সব মালামাল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে।

ঘটনার খবর পেয়ে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD