1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে আওয়ামীলীগের মিছিলের প্রতিবাদ করায় ইউনিয়ন শ্রমিকদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে আওয়ামীলীগের মিছিলের প্রতিবাদ করায় ইউনিয়ন শ্রমিকদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
‎কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভে অংশগ্রহণ করায় বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিকদল অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস মিয়ার বাড়ি-সহ ৪ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী-সহ ৭০-৮০জন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গান্ধাছি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সম্প্রতি বাঙ্গড্ডা ইউনিয়নে ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বাঙ্গড্ডা বাজারে উপজেলা শ্রমিকদলের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী শ্রমিকদল নেতা ইউনুস মিয়ার। খবর পেয়ে শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট থানা পুলিশ অফিসার মেহেদি হাসান সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে দাবি স্থানীয়দের।

‎স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিকদল অর্থ সম্পাদক ইউনুস মিয়ার বাড়িতে বৃহস্পতিবার বিকালে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের ঘটনা ঘটে। একই সময়ে হামলাকারীরা একই বাড়ির আব্দুল মজিদ, মনজুমা বেগম ও শেফালি বেগমের ঘরেও হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়।

ভুক্তভোগী ইউনিয়ন শ্রমিকদল অর্থ সম্পাদক ইউনুস মিয়া বলেন, গত বুধবার ইফতারের পর এলাকায় ছাত্রলীগের একটি মিছিল বের হয়। পরদিন বৃহস্পতিবার শ্রমিকদলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল করি। এর জের ধরে আমাদের বাড়িতে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, খোরশেদ আলম, সোহাগ বেপারী, রফিকুল ইসলাম, শাহীন আলম, একরামুল হক, শাহরিয়া, খলিলুর রহমান ও মিলনসহ ৭০-৮০ জন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয় ভাঙচুর ও লুটপাট চালায়। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

তবে অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, ইউনুস মিয়া আমার বড় ভাই। উনার সাথে দীর্ঘ সময় ধরে জমি সংক্রান্ত মামলাও বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার ছাত্রলীগের ইফতার মাহফিল কে কেন্দ্র করে প্রথমে তারা আমার বাড়িঘরে হামলা করেছে আমরা পরে প্রতিরোধ করেছি। আমি বা আমার ছেলেরা যদি কেউ ঐদিন ইফতার মাহফিলে ছিল ভিডিও ফুটেজ দেখাতে পারে দেশবাসী যে শাস্তি দিবে তা মেনে নিব। এটি রাজনৈতিক কোন বিষয় নয় সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো সুস্থ তদন্তের মাধ্যমে যেন সঠিক বিচার করা হয়।

বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোহাম্মদ হাসান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার ইফতারের পর মিছিল করার প্রতিবাদে আমরা বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করি। মিছিলের পর সন্ধ্যায় জানতে পারি মোহাম্মদ আলীর নেতৃত্বে ৭০-৮০ জন আওয়ামী সন্ত্রাসী আমার নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর করে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার দল এবং এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ও প্রশাসনের নিকট সুস্থ তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করছি।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD