1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

” নারী ও কন্যাশিশুর জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার (৮মার্চ) দুপুর ১২টায় ‘ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্প’র আওতায় রসুলপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠণ নিজেরা করি এবং ইউনিয়ন ভূমিহীন সংগঠনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসুচির শুরুতে রসুলপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে প্রায় দুই শতাধিক নারী- পুরুষের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে রসুলপুর বাজার এবং প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নিজেরা করি সংগঠিত ভূমিহীন সংগঠনের নেত্রী নাজমা বেগম, শেফালী রানী দাস, আঃ আজিজ জজ মিয়া, খোকন মিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক সূনীল চন্দ্র দত্ত, নিজেরা করি’র কর্মসুচি সংগঠক ও কমিউনিটি প্যারালিগ্যাল সূবর্না মন্ডল, এবং এক্সেস টু জাস্টিস প্রজেক্ট এর মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার( এম,ই,ও) গৌতম দে সরকার।

আলোচকগণ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে তাদের বক্তব্যে বলেন, সর্বক্ষেত্রে নারী- পুরুষের মজুরী বৈষম্য রোধ, পরিবার, সমাজ, শিক্ষাঙ্গন এবং কর্মস্হলে বিদ্যমান নারীর প্রতি সহিংসতা ও নিরাপত্তাহীনতা রোধ এবং ভূমিসহ সকল সম্পদে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবী তুলে ধরেন।

কর্মসুচিতে ভূমিহীন সংগঠনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবি, শ্রমজীবী সহ নিজেরা করি রসুলপুর কার্যালয়ের কর্মীবৃন্দ উপস্হিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD