1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও আতশবাজিসহ গ্রেফতার ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও আতশবাজিসহ গ্রেফতার ১

  • প্রকাশিতঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

 

নেকবর হোসেন

​কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং আতশবাজি উদ্ধার করেছে র‌্যাব-১১, সিপিসি-২

উক্ত অভিযানে একজন চিহ্নিত চোরাকারবারিকে গ্রেফতারের পাশাপাশি পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

​র‌্যাব জানায়, গত ৭ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের বাতিশা ইউনিয়নের নানকরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আরিফুর রহমান আহসান (৪২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৮৬০ পিস ভারতীয় শাড়ি ও ১০৮ পিস থ্রি-পিস উদ্ধার করা হয়। চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও এসময় জব্দ করে র‌্যাব।

​গ্রেফতারকৃত আরিফুর রহমান চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়া গ্রামের মৃত মোকছেদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
পৃথক অপর একটি অভিযানে ৯ মার্চ রাতে উপজেলার আশরাফপুর এলাকায় অভিযান চালিয়ে ১,০৫,০০০ পিস আতশবাজি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। তবে এই অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

​র‌্যাব-১১, জানায়, মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD