1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে শ্রমিককে বেঁধে মারধর: উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে শ্রমিককে বেঁধে মারধর: উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২১৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম।। 

কুমিল্লার লাকসামে এক মাটি কাটার শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ তিনজনের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
মামলার বাদী রবিউল হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইফতারের পর উপজেলার আতাকরা এলাকায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে মারধর করা হয়। তিনি ওই গ্রামের ছফিউল্লাহর ছেলে, পেশায় মাটি কাটার শ্রমিক।
রবিউল হোসেন অভিযোগ করে বলেন, এক ব্যক্তি মাটি কাটার কাজের কথা বলে তাকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে হাত-পা বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, গত রমজানে রোজা রেখে ৩ হাজার ৭০০ টাকার মাটি কাটার কাজ করলেও সেই টাকা তাকে পরিশোধ করা হয়নি। পরে পাওনা টাকা চাইতে গেলে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার কাছে অভিযোগ করার পর থেকেই তার প্রতি ক্ষোভ সৃষ্টি হয় এবং এরই জেরে তাকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।
রবিউল হোসেন জানান, নিজের নিরাপত্তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতেই তিনি মামলা করেছেন। এ বিষয়ে তিনি কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালামের কাছেও বিচার প্রার্থনা করেছেন।
মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে তিনি লাকসাম থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ, রুবেলসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, পেনাল কোড, ১৮৮০ এর ৩২৩/৩২৫/৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর মং ছাই মার্মা।
এদিকে, অভিযুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ বলেন, অভিযোগের আলোকে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD