1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ আহত ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ আহত ২

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পোমকাড়া গ্রামের অনিক আহমেদের ছেলে দ্বীন মোহাম্মদ (৭) এবং মোলফত আলীর ছেলে মো. হাছান (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, পোমকাড়া গ্রামের কামরুল হাসান মাস্টারের বাড়ির পাশের একটি চায়ের দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশে থাকা দ্বীন মোহাম্মদ ও হাছান আহত হন।
আহতদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আমার কাছে কেহ এ ব্যপারে অভিযোগ দেয়নি।বিষয়টি আমি খোঁজখবর নিচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD