1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নিউমার্কেটে অবৈধ প্রসাধনী বিক্রি, মামুন এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকারের জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নিউমার্কেটে অবৈধ প্রসাধনী বিক্রি, মামুন এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকারের জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীর নিউমার্কেট এলাকায় অবৈধ ও অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে মামুন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পাইকারি ব্যনসায়ী মামুন এন্টারপ্রাইজকে বিভিন্ন নামি দামি কোম্পানির অবৈধ প্রসাধনী পণ্যের বৈধতা, মেয়াদ ও অনুমোদনের কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় মামুন এন্টারপ্রাইজে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও অবৈধ প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি কিছু পণ্যের মেয়াদোত্তীর্ণ লেবেল ও সঠিক তথ্য না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা মো: কাউছার মিয়া সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চালানো হচ্ছে এবং অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র সংরক্ষণ ও অনুমোদিত পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD