1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে রাস্তা পারাপারকালে ট্রাকচাপায় দুই বোনের মধ্যে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে রাস্তা পারাপারকালে ট্রাকচাপায় দুই বোনের মধ্যে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসামে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ২ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজারে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম (৬৫) খিলা রাজাপুর এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী ও আনোয়ারা বেগম (৭৩) গাজীমুড়া পশ্চিম পাড়ার মৃত আবুল মিয়ার স্ত্রী। তারা খিলা হারাখাল গ্রামের মৃত আনু মিয়ার মেয়ে।
লালমাই হাইওয়ে থানার সার্জেন্ট সাইদুল ইসলাম জানান, পথচারী দুই বোন রাস্তা পারাপারের সময় নোয়াখালী অভিমুখি
একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। ট্রাকটি (ঢাকা মেট্রো- ট ১৪-৯০০৭) আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতন্ত্রের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD