1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে সরকারি কাজে বাধা ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই জনের কারাদণ্ড - Dainik Cumilla
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় সিএনজি স্ট্যান্ডে যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা লাকসামে রাস্তা পারাপারকালে ট্রাকচাপায় দুই বোনের মধ্যে কুমিল্লা বুড়িচং নিমসার কাঁচাবাজারে সড়ক উপর ওপেন চাঁদাবাজি অভিযোগ ১১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ দেবীদ্বারে সরকারি কাজে বাধা ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই জনের কারাদণ্ড কুমিল্লায় ট্রাক্টর সিএনজির সংঘর্ষে নিহত ১ আহত ৪ অপরাধীদের খুঁটির জোড় কোথায় দেবীদ্বারে ঘটনার ২০ বছরপর হত্যা মামলায় ফাঁসীর দন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার; আসামী জানেই না সে ফাঁসীর দন্ডপ্রাপ্ত কুমিল্লা চকবাজার ফাঁড়িতে ‘সোর্স সাজ্জাদ’ ও এএসআই সিরাজের অদৃশ্য শাসন !  নাঙ্গলকোটে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ২৭০ জন শিক্ষার্থী

দেবীদ্বারে সরকারি কাজে বাধা ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই জনের কারাদণ্ড

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবন ও সরাকারি কাজে বাধা প্রদান করায় দুই জনের কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন। পৃথক দুই মামলায় তাদের এ সাজাপ্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় দেবীদ্বার সরকারি হাসপাতালে মোঃ ইমন হোসেন(২১) নামে দালাল চক্রের এক সদস্যকে সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ২মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইমন দেবীদ্বার পৌরসভার বড় আলমপুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।

একই দিন সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার পৌরসভার বারেরা এলাকা থেকে মাদক সেবন ও মাদকসহ মোঃ আইয়ুব আলী(৪৫) নামে একজনকে আটক করে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন। আইয়ুব আলী উপজেলার জাফরগন্জ ইউনিয়নের বারুর গ্রামের মৃত শহীদুল্লাহর পুত্র।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় হাসপাতালে আটক দালাল চক্রের এক সদস্যকে ২মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক (গাঁজা) বহন ও সেবনের দায়ে একজনকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD