1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ট্রাক্টর সিএনজির সংঘর্ষে নিহত ১ আহত ৪ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ট্রাক্টর সিএনজির সংঘর্ষে নিহত ১ আহত ৪

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত
??????????
আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার ।। 
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বি-বাড়িয়া মূখী একটি যাত্রীবাহী সিএনজিকে কুমিল্লাগামী একটি ট্রাক্টরকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও চার জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)সকাল ৯টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের
দেবীদ্বার উপজেলার ছংচাইল পেট্রোল পাম্প সংলগ্নে। দূর্ঘটনায় নিহত ও আহত সবাই সিএনজির যাত্রী এবং দুই সহোদরসহ একই বাড়ির লোক।
স্থানীয়রা দূর্ঘটনায় কবলিত সবাইকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক,- ওমর ফারুক(৩২) নামে এক যাত্রী মৃত্যু নিশ্চিত করেন। নিহত ওই যাত্রি ওমর ফারুক (৩২) দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের মো. ইউনুছ
 মিয়ার পুত্র। আহতরা হলেন একই গ্রামের মো. রাশেদ মিয়ার ছেলে আল আমিন(৩৫) ও রুহুল আমিন(৪৫), রেনু মিয়ার ছেলে কাজী একরামুল এদের ৩ জনকেই আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে
প্রেরন করা হয়েছে। অপর আহত একই বাড়ির জাকের মিয়ার ছেলে সুমন মিয়া (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি
ফিরেছেন।
নিহত ও আহতদের স্বজনরা জানান, ওরা ৫ জন কুড়া ব্যাবসা করে। কুড়া কিনতে কসবা উপজেলার কুটি বাজারে সিএনজি যোগে যাওয়ার পথে এ দূর্ঘটনায় পড়ে।
এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.
আক্তারুজ্জামান জানান, দূর্ঘটনায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। দূর্ঘটনায় কবলিত সিএনজি,
 ট্রাক্টর জব্ধ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় রাখা
হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলা প্রক্রিয়াধিন রয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD