1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জোরপূর্বক গাছ কেটে নেয়ার ভিডিও করায় হামলা, নারী ও শিশু-সহ আহত-৯ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জোরপূর্বক গাছ কেটে নেয়ার ভিডিও করায় হামলা, নারী ও শিশু-সহ আহত-৯

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর দক্ষিণ পাড়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় নিজ বসতঘরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশু-সহ ৯জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন মক্রবপুর গ্রামের দক্ষিণ পাড়ার শামসুল হক, কালু, ইব্রাহিম, ইউসুফ, আমীর, নুরুন্নবী, হাছান, সাইফুল ইসলাম রাজন ও জাফর-সহ ১৫ জন। হামলায় আহতরা হলেন মক্রবপুর দক্ষিণ পাড়ার নিজাম উদ্দিন, তার স্ত্রী খোরশেদা বেগম, ছেলে হাছান আহম্মেদ মুন্না, মুন্নার স্ত্রী নারগিস বেগম, তার শিশু কন্যা হাফসা আক্তার, নিজাম উদ্দিনের কন্যা মুন্নী বেগম, তার শিশু পুত্র মোরসালিন, মোহাম্মদ সফিকের স্ত্রী কুলছুম বেগম, তার পুত্র মোহাম্মদ তারেক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে খোরশেদা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

হামলার সময় ভুক্তভোগীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা।

হামলায় আহত নিজাম উদ্দিন ও তার ভাই সফিক বলেন, আমাদের সাথে তাদের এ জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ বিষয়ে সামাজিক ভাবে, থানায় ও আদালতে যতবারই বসেছে তারা কোন কাগজপত্র দেখাতে না পারায় জমিটি আমাদের বলে প্রমাণ হয়। বুধবার দুপুরে তারা ওই জায়গা থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার সময় আমাদের পরিবারের মহিলারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় তারা ১৪-১৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ঘরে হামলা চালিয়ে ৯জনকে গুরুতর আহত করে। আমরা এ ঘটনায় সঠিক তদন্ত করে বিচারের দাবি জানাই।

ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ৯৯৯ নাম্বার থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD