1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
লোকে বলে দারোগার বাড়ি নাকি চুরি হয়েছে” এমন একটি বাংলা প্রবাদ থাকলেও এবার সত্যিকার অর্থেই ঘটেছে দারগা বাড়িতে চুরির ঘটনা। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের রামেরবাগ গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আবুল খায়েরের মালিকানাধীন দারগাবাড়িতে। গত ১মাসে কয়েক দফা চুরি ও ডাকাতির ঘটনা ঘটে ওই পুলিশ ইন্সপেক্টর এর বাড়িতে। চোর দল দারগাবাড়ি থেকে ২টি সেচ পাম্প, ১৬টি কবুতর, পুকুরের মাছ ও কয়েকটি গাছের ডাব ও নারিকেল চুরি করে নিয়ে যায়। এতে স্থানীয় শতাধিক কৃষকের ধানের জমি ক্ষতির মুখে পড়েছে। এছাড়া সম্প্রতি চোরদল পাশ্ববর্তী দৌলতপুর গ্রামে পুলিশ পরিদর্শক আবুল খায়েরের শ্যালক আমেরিকা প্রবাসী মাস্টার ফারুকের বিল্ডিং এর ভাড়াটিয়া রোকেয়া বেগমের পরিবারের ৬টি মোবাইল ও টর্চ লাইট নিয়ে যায় এবং চেহরিয়া গ্রামের সারোয়ার আলমের একটি সেচ পাম্প নিয়ে যায়। এদিকে দৌলতপুর গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মতিনের ফার্মেসি থেকে ফ্রিজের কম্প্রেসার, ঔষধ, নেবুলাইজার মেশিন ও ওয়াইফাই রাউটার-সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় পল্লী চিকিৎসক আব্দুল মতিন নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। দারগাবাড়িতে চুরির ঘটনায় সোমবার অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার বিকালে নাঙ্গলকোট থানা সহকারী উপ-পরিদর্শক অসিম রায় সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পুলিশ পরিদর্শক আবুল খায়ের, পল্লী চিকিৎসক আব্দুল মতিন ও রোকেয়া বেগম বলেন রামেরবাগ ও দৌলতপুর গ্রামে মাদক কারবারি ও মাদক সেবীদের নিরাপদ আশ্রয়স্থল। মাদকসেবিরা এ দুই গ্রামের কয়েকটি স্থানে আস্তানা গড়ে রাতভর মাদক ও জুয়ার আসর বসায়। এ মাদকসেবিরাই বিভিন্ন বাড়িঘরে চুরি ডাকাতি করে মানুষের সর্বস্ব লুট করে নিয়ে যায়। তাদের অনেকের পরিচয় জানলেও জানমালের ভয়ে কেউ মুখ খুলতে রাজি নয়। আমরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলমান আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD