1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবিতে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দুষ্কৃতকারীরা দফায় দফায় মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত রেখেছে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় দেবীদ্বারঃ“৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা” দেবীদ্বারঃ“৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা” কুমিল্লার মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন আহত বুড়িচং পৌরসভার খাল পুনঃখননের উদ্যোগ, পরিদর্শন করলেন এমপি জসিম ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

কুবিতে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পঠিত

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড.মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. ফয়সাল বিন আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মাহমুদা খাতুন, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান সহ সিএসই বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন,ইফতার হচ্ছে একটি ইবাদত। প্রথমেই আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগকে ধন্যবাদ জানাই যে এতো সুন্দর একটি আয়োজন করার জন্য।  আমি এই বিভাগের সফলতা কামনা করছি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের পরিচালনায় ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD