1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিজরা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিজরা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৬০১ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধদপ্তরের তদারকি অভিযান শেষে লাকসামের বিজরা বাজারের ৪টি প্রতিষ্ঠানকে  বিভিন্ন অনিয়মের কারণে জরিমানার আওতায় আনা হয়।

১৭ এ‌প্রিল ২০২৩, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার লাকসাম উপ‌জেলার বিজরা বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হ‌য়ে‌ছে। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বি‌ক্রি ও দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স মোহাম্মদ আলী স্টোর‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৫ প‌্যা‌কেট মেয়াদ উত্তীর্ণ মসলা জব্দ ক‌রে ধ্বংস করা হয়, অব‌হেলা দ্বারা স্বাস্থ‌্যহানী ঘটানো, ঔষ‌ধের গা‌য়ের মূল‌্য কে‌টে বে‌শি দা‌মে বি‌ক্রি, অনু‌মোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফা‌র্মেসী‌তে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স ইকরা মে‌ডি‌সিন কর্ণার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও ৩০ প‌্যা‌কেট মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ক‌রে ধ্বংস করা হয়। একই অ‌ভি‌যো‌গে মা ফা‌র্মেসী‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখা ও মেয়াদহীন পণ‌্য বি‌ক্রি করায় মেসার্স মা‌লেক স্টোর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৪ প্রতিষ্ঠান‌কে ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যদের সতর্ক করা হয় এবং হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে প্রচারণা চালা‌নো হয়। বেলা ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD