
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে তেঁতুল গাছ থেকে পড়ে মো. কামাল উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দক্ষিণ পাড়ার ডাক্তার আশরাফ উদ্দিনের ছোট ছেলে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ভাই ব্যবসায়ী জামাল উদ্দিন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন গত বুধবার দুপুরে বাড়ির আঙিনায় তেঁতুল পাড়তে গাছে উঠে। কিছুক্ষণ পর গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হয় সে। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে নুসরাত জাহান মীম মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।