1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় টিসিবি পণ্যে ওজনে কারচুপির অভিযোগ: ডিলারের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আবেদন কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের দলের প্রতি তার ত্যাগের প্রতিদান হিসেবে পেলেন মন্ত্রিত্ব হাজী ইয়াছিন কুমিল্লয় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত নাঙ্গলকোটে, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২  আহত ৭ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীরকে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পঠিত

 

নেকবর হোসেন

আসন্ন রমজানকে সামনে রেখে কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজার এলাকায় রমজানের নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ক্রয় ভাউচার দেখাতে না পারা এবং মুল্য তালিকা প্রদর্শন না করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানের সময় সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের ক্রয় ভাউচার ও ক্রয়ের তথ্য যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। এতে জেলা পুলিশের একটি টিমও অংশগ্রহণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD