1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লয় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লয় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার হোমনায় ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী(৩২), তার ৪বছরের ছেলে হোসাইন ও তার ভাই আবদুস সাত্তারের ছেলের ৫বছরের জোবায়ের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসামের পরিবোরের কোনো সাঁড়াশব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তারা পুলিশে খবর দেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন, কে বা কারা তাদের গলা কেটে হত্যা করে। বসত ঘরের তিন কক্ষে তিনটি লাশ রেখে চলে যায়। সেগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD