1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত নাঙ্গলকোটে, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত নাঙ্গলকোটে, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৬ বার পঠিত

 

জান্নাতুল ফেরদৌস
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ও নাঙ্গলকোটের মধ্যবর্তী খান্না পাড়া এলাকায় ঢাকা গামী ৭২১ নম্বর আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ৯ নম্বর শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকার বগির চাকা লাইনচ্যুত হয়। এতে শত শত যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, ঢাকা গামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে হাসানপুর-নাঙ্গলকোটের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD